দুই দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে পটুয়াখালীর দুমকি ও কলাপাড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, পুটায়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে কুয়াকাটা একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রাষ্ট্রপতি মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে কুয়াকাটা যাবেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে দুমকি উপজেলা যাবেন।

রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ জানান, সমাবর্তনে এক হাজার ৯৭০ গ্রাজুয়েটসহ মোট দুই হাজার ৯২৯ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। ছয় জনকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং ৬৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণপদক দেওয়া হবে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম