রাশিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহসান মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। মস্কো থেকে পাঠানো এক বার্তায় কামরুল জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনি পুতিনের সঙ্গে দেখা করে পরিচয়পত্র পেশ করেন।
উল্লেখ্য, গত নভেম্বরে সরকার মস্কোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় কামরুলকে। মস্কোতে যাওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয়) হিসেবে কর্মরত ছিলেন। সিঙ্গাপুর ও কানাডাতে রাষ্ট্রদূত হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ও দুবাইতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কামরুল চীন ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন।








