নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে চীনা দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৫

চীনা পতাকা বাংলাদেশে থাকা চীনের নাগরিকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে চীনা দূতাবাস। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস যাতে অন্য দেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে চীন সরকার। ইতোমধ্যে চীনা নাগরিকদের বাংলাদেশ ও চীনের মধ্যে যাতায়াত কমিয়ে আনার কথাও বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘অন্য যেকোনও সময়ের মতো বাংলাদেশ আমাদের সহায়তা করবে এবং আমাদের কার্যকলাপকে বুঝবে বলে আমরা আশা করি। উহানে থাকা বাংলাদেশিদের পরিবার ও বন্ধুদের উদ্বেগের কথা চিন্তা করে আমরা তাদের দেশে ফেরত যাওয়ার বিষয়ে একমত হয়েছিলাম। আমাদের বলা হয়েছে, তাদের আলাদা করে রাখা হয়েছে। আমরা তাদের মঙ্গল কামনা করি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চীনে থাকা বাংলাদেশি নাগরিকদের বিশেষ যত্ন নিচ্ছে সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে হালনাগাদ তথ্য বাংলাদেশকে সরবরাহ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক