দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইতালিতে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা বিমানবন্দর ত্যাগ করেছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। ইতালির রাজধানী রোম থেকে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী মিলান এসে পৌঁছান। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ৪ ফেব্রুয়ারি রোম যান।

সফরকালে ৫ ফেব্রুয়ারি জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিষয় এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত তিনটি চুক্তি সই হয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।

৫ ফেব্রুয়ারি সকালে রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইদিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন। পরে ইতালির ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম