শামীমার সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ছবি: হারুন উর রশীদ)

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া শামীমা বেগমের সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শামীমা বেগমের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। শামীমা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছেন। যুক্তরাজ্যে বড় হয়েছেন। কখনও বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি। তার মা ব্রিটিশ নাগরিক ছিলেন। তিনি কোনওদিন বাংলাদেশের নাগরিকত্ব চাননি। তার বাবা বাংলাদেশি ছিলেন, পরে তিনি যুক্তরাজ্যের নাগরিক হন। শামীমার সঙ্গে আমাদের সম্পর্ক শুধু এটুকুই। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সরকার তাকে যদি নাগরিকত্ব না দেয় তবে তিনি একজন স্টেটলেস ব্যক্তি হবেন। এ জন্য যুক্তরাজ্যের সরকার তার ব্যবস্থা নেবে, এটি আমাদের বিষয় না।

প্রসঙ্গত ব্রিটিশ সরকার শামীমার নাগরিকত্ব বাতিল করলে আদালতে আপিল করেন তার আইনজীবী। সম্প্রতি তার ব্রিটিশ নাগরিকত্ব ফেরত দেওয়ার সেই আপিল আবেদনও খারিজ করে দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

বর্তমানে উত্তর সিরিয়ার ক্যাম্প রোজ শরণার্থী শিবিরে অবস্থান করনছে শামীমা। লন্ডনের বেথনেল গ্রিন অ্যাকাডেমি স্কুলের শিক্ষার্থী ছিলেন তিনি। ২০১৫ সালে দুই কিশোরীকে সঙ্গে নিয়ে আইএসে যোগ দিয়েছিলেন তিনি। পরিবারকে একদিনের জন্য বাইরে যাওয়া কথা বলে প্রথমে তুরস্ক যান শামীমা। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেন। এরপর নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় যাওয়া এক আইএস জঙ্গিকে বিয়ে করেছিলেন শামীমা।

দুইবার গর্ভপাতের পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। উদ্ধারের পর শামীমা আবারও যুক্তরাজ্যে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য সরকার।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম