দিল্লির হাসপাতালে অসুস্থ মুক্তিযোদ্ধাদের দেখতে গেলেন বাংলাদেশি হাইকমিশনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১

চিকিৎসাধীন মুক্তযোদ্ধাদের খোঁজখবর নেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান,ছবি- বাসস

ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ ইমরান শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের দেখতে যান।

নয়াদিল্লিতে বাংলাদেশি মিশন শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানায়, এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন। চিকিৎসাধীন এসব মুক্তিযোদ্ধার  বয়স ৬০ থেকে ৭০ এর কোটায়।

গত সপ্তাহে ঢাকা থেকে মোট ২৯ জন অসুস্থ মুক্তিযোদ্ধা ভারতে আসেন। এদের মধ্যে ১৫ জন নয়াদিল্লির বিশেষায়িত আর্মি হাসপাতালে ভর্তি হন এবং অন্য ১৪ জন পুনার কমান্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভারত সরকার পাঁচ বছরের একটি স্কিমের আওতায় প্রতিবছর বাংলাদেশ থেকে ১০০ মুক্তিযোদ্ধাকে এদেশে চিকিৎসা দেবে।

২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই স্কিম চালু করেন।

একটি ‘সম্মাননা’ অনুষ্ঠানে মোদি ওই স্কিমের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭১ সালে ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা ভারতীয় সৈন্যের পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে সম্মাননা প্রদান করেন।

হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধারা হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য সেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

পরে বাংলাদেশি রাষ্ট্রদূত আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট লে. জে. রজত দত্তের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্রদূতকে মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।

জেনারেল দত্ত প্রাথমিক স্বাস্থ্য সেবার সাফল্য এবং ওষুধ শিল্প খাতের বিকাশের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম