আর্থিক সমৃদ্ধি এসেছে কিন্তু আমরা যান্ত্রিক হয়ে পড়েছি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ব্যক্তির আর্থিক সমৃদ্ধি এসেছে, কিন্তু আমরা সহমর্মিতা হারিয়ে ফেলেছি। যান্ত্রিক হয়ে পড়ছি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, আমি’র পরিবর্তে আমরা বলা শুরু করতে হবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নর্দান ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে আমরা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা এখন  ‘আমরার’ পরিবর্তে ‘আমি’ সর্বস্ব হয়ে উঠছি। মন্ত্রী বলেন, ‘সব সময় বঞ্চিতদের কথা ভাবতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানি, বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলে ফাউন্ডার সিইও আয়মান সাদিক এবং পাঠাও লিমিটেডের সিইও হোসাইন এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এছাড়া নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ অন্যনা অতিথিরা বক্তব্য রাখেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম