হরতাল-ধর্মঘটে সেবা দেবে বিআরটিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯

বিআরটিসি

হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশসহ বিশেষ পরিস্থিতিতে বিশেষ সেবা দেবে বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন)। এ উদ্দেশ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ সংসদে পাস হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

পাস হওয়া বিলে বিআরটিসির মূলধন ১৬৭ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়। আগে সরকারি সংস্থাটির অনুমোদিত মূলধন ছিল ৬ কোটি টাকা। পাস হওয়া বিলে তা এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। পরিশোধিত মূলধনের শেয়ারের মধ্যে কমপক্ষে ৫১ শতাংশ সরকারের মালিকানাধীন থাকবে। বাকি ৪৯ শতাংশ জনগণের কাছে বিক্রির জন্য নির্ধারণের বিধান রাখা রয়েছে।

পাস হওয়া বিল অনুসারে, বিআরটিসি দেশের যে কোনও রুটে এবং আন্তঃরাষ্ট্রীয় ও আঞ্চলিক যাত্রী ও পণ্য পরিবহন সেবা দিতে পারবে।

বিলে পরিচালনা পর্ষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ২৩ জন করা হয়েছে। বিলে সরকারের অনুমোদন নিয়ে দেশের যে কোনও স্থানে এবং বিদেশে বিআরটিসির অফিস, ইউনিট, প্রশিক্ষণ কেন্দ্র, মেরামত কারখানা বা ডিপো স্থাপন করার বিধান রাখা হয়েছে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক