ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬




 বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের কাছে রোহিঙ্গা ও স্থানীয় যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তায় বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘ শরণার্থী সংস্থাও (ইউএনএইচসিআর) কাজ করছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। পাশাপাশি ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসাসহ অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।


এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইওএম, ইউএনএইচসিআর ও জাতিসংঘের সব সংস্থা এবং অন্যান্য এনজিও এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। সরকারের পাশে থেকে উদ্ধার হওয়াদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা বা যেকোনও সহায়তায় কাজ করতে আমরা প্রস্তুত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরপথে অনিরাপদ যাত্রার কথা বিবেচনা করে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। আমরা আইন শৃংখলাবাহিনীর সঙ্গে কাজ করছি, যাতে মানব পাচাররোধ করা যায় ও এর ঝুঁকি থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখা যায়। মানব পাচার থেকে উদ্ধার হওয়াদের জন্য কক্সবাজার জেলায় বিভিন্ন সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম