স্বাস্থ্য পরীক্ষার পর আটকে পড়া ১৭ চীনা নাবিককে ফেরত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৫

বাংলাদেশ-চীন

প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে আটকে পড়া ১৭ জন চীনা নাবিককে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে সরকার। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এসব নাবিক জাহাজ ভাঙা শিল্পের জন্য একটি জাহাজ নিয়ে বাংলাদেশে এসেছিলেন।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘তারা (চীনা নাবিকরা) জাহাজটি বাংলাদেশে রেখে বিমানপথে ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা চীনা নাগরিকদের অন আরাইভাল ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছি।’ এ কারণে তারা আটকে যায় এবং বিপদে পড়ে বলে জানান তিনি।
তবে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থার জানিয়ে তিনি বলেন, ‘এখন মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া চীনা নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। আর তাদের কারও সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট নেই।’
তিনি জানান, চীনা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শরীরে করোনা ভাইরাস নেই এমনটা নিশ্চিত হলে আমরা তাদের ভিসা ইস্যু করবো। এরপর তারা দেশে ফিরতে পারবেন।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম