‘উহানের ১৭২ বাংলাদেশি ভালো আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২

 উহান শহরের ১৭২ বাংলাদেশিকে চীনা সরকার পর্যাপ্ত সহায়তা দিচ্ছে বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রদূত লি জিনমিং। তিনি বলেন, তারা সবাই ভালো আছেন এবং তাদেরকে পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে করোনা ভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশি শিক্ষার্থীরা হুবেই প্রদেশে কষ্টের মধ্যে আছে, এমন খবরের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এটি সত্যি হতে পারে না। আমার দূতাবাসের কর্মকর্তা নিজে ছাত্রদের ফোন করেছে এবং কোনও সমস্যায় আছেন কিনা খোঁজ নিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা মানসিক অস্বস্তিতে রয়েছেন। আমাদের কাছে যথেষ্ট খাবার আছে এবং আমাদের ডরমিটরিতে একটি ক্যান্টিন আছে শুধুমাত্র বাংলাদেশি ছাত্রদের জন্য।’

এরআগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বলেছিলেন, ‘উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়া নিশ্চিত করেছে চীন। অনেকে বলছে খাওয়া পাচ্ছে না, এটি সঠিক নয়।’

আরও পড়ুন:
বাংলাদেশিদের ফেরত আনতে উহানে যেতে চায় না কেউ: পররাষ্ট্রমন্ত্রী

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম