আর্থিক খাতের লোপাট তদন্তে কমিশন গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৩

পীর ফজলুর রহমান আর্থিক খাতের লোপাট তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। একই সঙ্গে তিনি স্বাস্থ্য খাতের দুর্নীতি তদন্তে একটি সংসদীয় কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি জানান।
পীর ফজলুর রহমান বলেন, অর্থমন্ত্রী নিজেকে বিশ্বের এক নম্বর বলে দাবি করেছেন। অর্থমন্ত্রীর শ্রেষ্ঠত্বের জায়গা কোনটি, এটা বোঝা যাচ্ছে না। যে দেশে এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, সেই দেশের অর্থমন্ত্রী শ্রেষ্ঠ হয় কীভাবে? ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। খেলাপির হারে বাংলাদেশ শীর্ষে। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, খেলাপি আর বাড়বে না। কিন্তু গত নয় মাসে আরও বেড়েছে। দুদকের ক্ষমতা বাড়াতে মানি লন্ডারিং আইন সংশোধন প্রয়োজন বলেও মত দেন তিনি।
স্বাস্থ্য খাতের সমালোচনা করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, এই খাত নিজেই এখন অসুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সব অদ্ভুত ঘটনা ঘটছে। ৩৭ লাখ টাকার পর্দা কেনা দুর্নীতি ও ফরিদপুর মেডিক্যালের যন্ত্রপাতি কেনায় দুর্নীতি হচ্ছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পিতার নামে সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি নিয়েও দুদক তদন্ত করছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজেও একই ধরনের ঘটনা ঘটছে।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনেও দুর্নীতির ঘটনা ঘটছে। কোরআন শরীফ কম ছাপিয়ে ২ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের জন্য শুভ নয় মন্তব্য করে তিনি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম