বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে যথাযথভাবে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনীর ‘ঘাঁটি বাশার’ এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনের আগে সেখানে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেল স্থাপন, সব পর্যায়ের অতিথি ও দর্শকদের আসন ব্যবস্থা, অতিথি ও দর্শকদের অনুষ্ঠানস্থলে প্রবেশের ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং, অনুষ্ঠান পরিবেশনা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অনুষ্ঠান সম্প্রচার এবং উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় এসব কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা ও দফতরের প্রতিনিধিরা তাদের পদক্ষেপের অগ্রগতি তুলে ধরেন।

সভায় ড. কামাল আবদুল নাসের চৌধুরী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল যুব বিশ্বকাপ জয়লাভ করায় ক্রিকেট দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেটে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য সেরা উপহার। এই অর্জন মুজিববর্ষের বর্ণিল আয়োজনে আমাদের প্রেরণা দেবে।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, তথ্য সচিব কামরুন নাহার, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) -এর মহাপরিচালক মেজর জেনারেল মজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মইনুর রহমান চৌধুরী, বিটিভি মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম