চীনে থাকা শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭

পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন,‘চীনে অবস্থানরত কোনও বাংলাদেশি এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। সরকার আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। দেশে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের মানিকপীর টিলা এলাকায় এক  অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘শুধু শামীমা নয়, জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই এদেশে ঢুকতে দেওয়া হবে না। আইএসের সঙ্গে জড়িত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশে গ্রহণ করবে না। তার সঙ্গে  বাংলাদেশের কোনও সম্পর্ক নেই। শামীমাকে নিয়ে ব্রিটিশ সরকারের মাথাব্যথা, বাংলাদেশের নয়। তার বাবা-মাও ব্রিটিশ নাগরিক। সে কখনোই এদেশে আসেনি।’

তিনি আরও বলেন, শামীমা বেগম সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পর তার নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার। এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে সম্প্রতি ব্রিটেনের আদালত তার নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় দেয় এবং বাংলাদেশে নাগরিকত্ব চাওয়ার পরামর্শ দেয়।
চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ড. মোমেন বলেন,
পরে তিনি সিলেট নগরীর কবি নজরুল অডিটরিয়ামে নাট্য প্রদর্শনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে বাদ জোহর মন্ত্রী তার মা-বাবার মাহফিরাত কামনায় বাসভবন হাফিজ কমপ্লেক্সে স্মরণ সভায় অংশ নেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম