নির্বাচন কমিশনের পাঁচ ‘নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৮

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনি ব্যবস্থাপনাকে পাঁচটি ‘নি’ দিয়ে সংজ্ঞায়িত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নব নিয়োগপ্রাপ্ত ৪৯ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার কর্মশালার উদ্বোধনীতে তিনি তার এই পাঁচ ‘নি’ উপস্থাপন করেন। মাহবুব তালুকদার বলেন, “প্রথম ‘নি’ হচ্ছে ‘নিশ্চয়তা’। এটা নির্বাচন সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা। এ নিশ্চয়তার অর্থ ভোটার ও রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি। দ্বিতীয় ‘নি’ হচ্ছে ‘নিরপেক্ষতা’। নির্বিঘ্নে ভোট প্রদান ও ভোট কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি। কমিশনের পক্ষে এই নিরপেক্ষতা অপরিহার্য। তৃতীয় ‘নি’ হচ্ছে ‘নিরাপত্তা’। এই নিরাপত্তা ভোটার, রাজনৈতিক দল ও অন্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার। চতুর্থ ‘নি’ হচ্ছে ‘নিয়মনীতি’। নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে বিধিবিধান পরিচালনের আওতায় আনা প্রয়োজন। এবং পঞ্চম ‘নি’ হচ্ছে ‘নিয়ন্ত্রণ’। নির্বাচন অবশ্যই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে।” স্বনিয়ন্ত্রণই নির্বাচন কমিশনের মূল কথা বলে মত দেন তিনি।

এই কমিশনার বলেন, ‘সংবিধান বাংলাদেশের নির্বাচন কমিশনকে যে অপরিমেয় ক্ষমতা দিয়েছে, পৃথিবীর খুব কম দেশের কমিশন এমন ক্ষমতার অধিকারী। এমনকি ভারতের কমিশনও এত ক্ষমতার অধিকারী নয়।’

মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনি ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়মনীতি ও নিয়ন্ত্রণ কমিশনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
বর্তমান কমিশনের মেয়াদকালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান কমিশনের তিন বছর পূর্তি হয়েছে। এই তিন বছরে কমিশনের অনেক অর্জন আছে, বিসর্জনও আছে। তিনি কোনও মূল্যায়ন করতে যাচ্ছেন না মন্তব্য করে বলেন, আগামী দুই বছর যাতে কমিশনের অর্জনের পাল্লা ভারি হয়, সেটাই তার প্রত্যাশা।
মাহবুব তালুকদার বলেন, ‘ক্ষমতা থাকলেই কেবল হবে না। ক্ষমতার প্রয়োগ না হলে সেই ক্ষমতা অর্থহীন। বর্তমান কমিশন তার ক্ষমতার কতটুকু প্রয়োগ করতে পেরেছে তা সময়ই বিচার করতে পারবে।’
গণতন্ত্র ও নির্বাচন অভিন্ন সূত্রে বাঁধা উল্লেখ করে মাহবুব তালুকদার আরও বলেন, ‘আমরা কোনও অবস্থাতেই মানুষের ভোটাধিকার লঙ্ঘিত ও ভূলুণ্ঠিত হতে দিতে পারি না।’

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম