গত অর্থ বছরে বিমানের নিট লাভ ২১৭ কোটি টাকা: সংসদে প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন,  ২০১৮-১৯ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিট লাভ করেছে ২১৭ কোটি টাকা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-১ আসনের সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিমানের দুর্নীতি ঠেকানো ও ব্যয় সংকোচনের লক্ষ্যে প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। ফলে বিমানের দুর্নীতি বহুলাংশে কমে এসেছে।

তিনি জানান, ২০১৮-১৯ অর্থ বছরে বিমানের আয় ছিল পাঁচ হাজার ৭৯৫ কোটি টাকা। এ সময় ব্যয় হয়েছে পাঁচ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা। ফলে নিট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে অনিরীক্ষিত ও করপূর্ব নিট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা।

মেরিটাইম পলিসি করা হচ্ছে

রংপুর-১ আসনের জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে সংসদের কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমুদ্র কমিশন গঠনের কোনও পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্র সম্পদ সুরক্ষা এবং বিশাল সমুদ্র এলাকায় অর্থনৈতিক ও বাণিজ্যিক কাজে প্রসারের লক্ষ্যে যুগোপযোগী খসড়া মেরিটাইম পলিসি প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। ওই নীতিমালায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দফতরের সমন্বয়ে একটি জাতীয় মেরিটাইম ডিভিশন গঠনের প্রস্তাব রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সমুদ্রসীমা মীমাংসার পর ব্লু-ইকোনমির উৎকর্ষতা এবং কর্ম পরিধি ক্রমান্নয়ে বাড়ছে। ফলে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা দ্বারা সিসমিক সার্ভে করে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ইত্যাদি কার্যক্রম কুতুবদিয়া, চানুয়া মহেশখালী ও কক্সবাজার সংলগ্ন এলাকায় পরিচালিত হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে ব্লু-ইকোনমিক এলাকাগুলো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ‘হাব’ হিসেবে গড়ে উঠবে।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম