সেনাপ্রধানের সঙ্গে জাম্বিয়ার সেনা কমান্ডারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত জাম্বিয়া সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজ্যুই

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত জাম্বিয়া সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজ্যুই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সেনাবাহিনী সদর দফতরে জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাম্বিয়ার সেনা কমান্ডার। এ সময় তারা কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাম্বিয়ার সেনাবাহিনীর কমান্ডার বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জে তিনি বৃক্ষ রোপণ করেন।

একই দিনে তিনি প্রধানমন্ত্রী, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং সশন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গেও সাক্ষাত করেন। জাম্বিয়ার সেনাবাহিনী কমান্ডারের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন। সফরের সময় তারা রামু সেনানিবাস, বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি, ন্যাশনাল ডিফেন্স কলেজ, সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামী ২১ ফেব্রুয়ারি জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের