একদিন হয়তো কচুরিপানা থেকেও খাবার তৈরি হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোনও একদিন কচুরিপানা থেকেও খাবার তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগে মাশরুমকে হারাম বলে গণ্য করা হতো। এটি এখন জনপ্রিয় খাবার। হয়তো এমন দিন আসবে কচুরিপানা থেকেও খাবার তৈরি হতে পারে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে কচুরিপানা নিয়ে তিনি মন্তব্য করেন।

সংসদে কোম্পানি (সংশোধন) বিল-২০২০ পাসের আগে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদ আলোচনায় পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা সংক্রান্ত বক্তব্যটি তোলেন।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু বলেন, আজ থেকে ৪০/৫০ বছর আগে ঢাকায় কেউ কচুর লতি খেতো না। কিন্তু এখন কচুর লতি খুব সুস্বাদু খাবার। এটি তরকারি হিসেবে খাওয়া হচ্ছে। আমরা চা খাই, চা পাতা দিয়ে। নতুন কনসেপ্ট এসেছে পাটের পাতা থেকে চা পাতা। তিনি বলেন, দিন তো বদলাচ্ছে। প্রতিদিন নতুন নতুন চিন্তা আসছে। আগে মাশরুম দেখলে বলা হতো হারাম খাবার, ব্যাঙের ছাতা। হয়তো এমন দিন আসবে কচুরিপানা থেকেও খাবার বের হবে। ওয়েট ফর দ্যাট।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাস্যরস করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘কচুরিপাতা নিয়ে গবেষণা করুন। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’ এরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে ওই অনুষ্ঠানে মন্ত্রী কচুরিপানা খেতে নয়, এটি নিয়ে গবেষণা করতে কৃষি গবেষকদের আহ্বান জানান। আর একদিন পর এ নিয়ে সংসদে আলোচনা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম