সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬

করোনা ভাইরাস সিঙ্গাপুরে করোনা ভাইরাসের আক্রান্ত একজন বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান আমাকে ফোন করেছিলেন। উনি জানালেন, প্রবাসী যে চার জন বাংলাদেশি অসুস্থ তার মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। তার বয়স ৩৯ বছর। তিনি বহুদিন ধরে কিডনি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে এটি ধরা পড়ে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন তারা সর্বোচ্চ সেবা দিচ্ছেন। তবে গতকাল থেকে ওই রোগীর মেডিসিন কাজ করছে না। গত ১৩ দিন ধরে ওই ব্যক্তি আইসিইউতে আছেন। তার সমস্ত খরচ সিঙ্গাপুর সরকার বহন করছে।’
আব্দুল মোমেন বলেন, ‘আমি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, ওই বাংলাদেশির মৃত্যু হলে পরিবার তার লাশ ফেরত আনতে চাইবে। তখন উনি বললেন, সে ব্যবস্থা তারা করবেন। সিঙ্গাপুরের মন্ত্রী আমাদের আরও জানিয়েছেন, সেখানে যেসব বাঙালিরা আছেন তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।’

/এসএসজেড/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম