বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী মালয়েশিয়ায় এই মুহূর্তে কর্মী সংকট আছে। তাই দ্রুত বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে আগ্রহী তারা।  এছাড়া বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতেও আগ্রহী দেশটি। মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান একথা জানিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান বৈঠক করেন। বৈঠক শেষে তিনি একথা জানান।

কুলাসেগেরান বলেন, ‘আমার শ্রমবাজার চালুর ব্যাপারে কিছু বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ২৬ তারিখ আছে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং।  আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কয়েকটি বিষয় ফাইনালাইজড করতে মিটিংয়ে আসবেন। এরপর আমি পুরো বিষয়টি আমাদের মন্ত্রিসভায় উপস্থাপন করবো অনুমোদনের জন্য।’

তিনি বলেন, ‘এখানে জরুরি বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। এজন্য আমি বাংলাদেশে এসেছি। এই মুহূর্তে মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি কর্মী আছে। আমাদের অর্থনীতির আকার বাড়ছে। এজন্য আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয় আমরা শ্রমবাজারের পরিধি বৃদ্ধি করেছি। আমরা গৃহকর্মী নিতে আগ্রহী। আশা করি খুব দ্রুত আমরা সব নির্ধারণ করতে পারবো।’

এসময় ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা এক জায়গায় একমত হয়েছি, যে আমাদের খুব দ্রুত শ্রমবাজার  খুলতে হবে। এর বাইরে যেটা আছে যে এবার আমরা গৃহকর্মী পাঠাবো মালয়েশিয়ায়। অনেক আলাপ হয়েছে। এগুলো আগামী বুধবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত করা হবে। খুব শিগগিরই আমরা যে কোনও একটা সিস্টেমে মালয়েশিয়ার শ্রম বাজার খুলবো।’

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম