দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপনের সুবিধার্থে খাস পুকুর উন্মুক্ত হবে: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় দরিদ্র মানুষের জীবনযাপনের সুবিধার্থে সরকারি খাস পুকুরের পাড় বাঁধাই করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘কিছু পুকুর স্থানীয় দরিদ্র মানুষদের ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে, যেন তারা প্রাত্যহিক প্রয়োজনে তা ব্যবহার করতে পারেন।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। সভায় আরও উপস্থিত ছিলেন— ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আবদুল মান্নান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক তসলীমুল ইসলাম, অতিরিক্ত সচিব আবদুল হকসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বেদখল হওয়া সরকারি পুকুর দখলমুক্ত করে তা সংস্কার করা হবে। এছাড়া, অবৈধভাবে দখলে নিয়ে ভরাট করা খাস জলাশয় ও পুকুর উদ্ধারেও জোর উদ্যোগ নেওয়া হবে। এসব পুকুর-জলাশয় দখলমুক্ত করে সমাজের হত দরিদ্র ভূমিহীনদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, অথবা প্রকৃত মৎস্যজীবীদের বৈধভাবে বরাদ্দ দেওয়া হবে।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বেদখল হওয়া জলাশয় ও পুকুর বৈধভাবে ইজারা দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকার প্রতিবছর রাজস্ব পাবে। অন্যদিকে বরাদ্দ দেওয়া পুকুরগুলোতে মাছ চাষের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় পর্যায়ে আমিষের যোগান বাড়বে।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম