কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ রেহানা-সায়মা ওয়াজেদের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫

কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ রেহানা-সায়মা ওয়াজেদের শ্রদ্ধা

কলকাতার মাওলানা আজাদ কলেজের বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং দৌহিত্র সায়মা ওয়াজেদ হোসেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ জানুয়ারি) বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ। মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তারা দুজন কলকাতায় যান।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) অধ্যায়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে বাস করতেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ এবং ২৪ নম্বর রুম ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কলেজে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধু দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং রিলিফ বিতরণ করেন। হলওয়ে মনুমেন্ট আন্দোলনে অংশ নেন। তার জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডের বড় অধ্যায় এখানে রচিত হয়েছে।

/ইএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম