স্পিকারের ভারত সফর স্থগিত

এমরান হোসাইন শেখ
০১ মার্চ ২০২০, ২৩:৩৪আপডেট : ০১ মার্চ ২০২০, ২৩:৫১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারত সফর স্থগিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২ মার্চ) দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল তার। তবে রবিবার রাতেই এ সফর স্থগিত করা হয় বলে সংসদ সূত্র জানিয়েছে। ২৬ মার্চের পরে সুবিধাজনক সময়ে এই সফর পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।

শেষ মুহূর্তে সফর স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সফর স্থগিত নয়, পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৭ মার্চ থেকে মুজিববর্ষের বিশেষ কিছু অনুষ্ঠান শুরু হচ্ছে। এসব অনুষ্ঠানের কিছু বিশেষ দায়িত্ব তার ওপর পড়েছে। এটা পূর্বনির্ধারিত ছিল না। সম্প্রতি তার ওপর এসব দায়িত্ব এসেছে। মুজিববর্ষ উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ থেকে কিছু কর্মসূচি সমন্বয় করতে হবে। এসব ব্যস্ততার কারণে ভারত সফর পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ মার্চের পরে তিনি যেতে পারবেন।

স্পিকার জানান, ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে। ওই অধিবেশনে অতিথিদের আমন্ত্রণের বিষয় নিয়েও কিছু ব্যস্ততা রয়েছে। নেপালের রাষ্ট্রপতিকে আনার জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে, তাকে ফোনও দেওয়া হয়েছে। এরকম হঠাৎ করেই বেশকিছু বিষয় সামলাতে হচ্ছে। অতিথিদের মধ্যে কয়েকজন করোনা ভাইরাসের কারণে আসতে পারছেন না। এজন্য কার্ড ছাপানোসহ অনেক কাজ আটকে আছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম