নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে বিটিসিএলের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১৫:৫১আপডেট : ০২ মার্চ ২০২০, ১৮:০৬

সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠান টেকসই আইটি এবং নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে সেনাবাহিনী ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সমঝোতা স্মারক সই করেছে।

রবিবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেনাবাহিনীর সেনাসদর, আইটি পরিদফতর ও সিগন্যালস পরিদফতর এবং  বিটিসিএলের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

এতে বলা হয়, এই চুক্তির আওতায় সেনাবাহিনী এবং বিটিসিএল তাদের নিজেদের দক্ষ জনবল কাজে লাগিয়ে সরকারের টেকসই আইটি এবং নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে আইটি ও টেলিকম অবকাঠামো আদান-প্রদান, সরকারের বিভিন্ন আইটি এবং টেলিকম প্রজেক্টে দক্ষ ও কারিগরি সহযোগিতার মাধ্যমে গৃহীত বিভিন্ন প্রজেক্ট স্বল্প সময়ে সম্পাদনসহ গ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আইটি ও ইন্টারনেট সহজ লভ্য করা সম্ভব হবে। এছাড়াও সেনা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠিত ট্রাস্ট ইনোভেশন লিমিটেড কর্তৃক বিটিসিএলের বিভিন্ন প্রজেক্টে কারিগরি সহায়তা করবে। এই স্মারক সম্পাদনের মাধ্যমে সেনাবাহিনী ও বিটিসিএল দেশের আইটি ও নেটওয়ার্ক সেক্টরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে যা সরকারের এসডিজি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে অবদান রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমত উল্লাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সফিকুর রহমান।

/এসও /এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম