‘শুধু চাকরি করাই আপনাদের কাজ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ২১:১৪আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৭




মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বিভিন্ন প্রকল্পের সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘শুধু চাকরি করাই আপনাদের কাজ নয়। দারিদ্র্য দূর করতে দরিদ্র ও পীড়িত মানুষদেরকে সেবাও দিতে হবে। আমরা জটিল অবস্থাকে ধারণ করতে চাই না।’

সোমবার (২ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে, দারিদ্র্য দূর করে মানুষকে স্বাবলম্বী করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারিদ্র্যপীড়িত একজন মানুষকে সক্ষমতা ও সচ্ছলতা এনে দিতে পারলে সেটাই কিন্তু দেশের উন্নয়ন। আর প্রধানমন্ত্রীর ভিশন ও মিশন হচ্ছে এদেশের মানুষকে স্বাবলম্বী করে তোলা, ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’ সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

 এসময় তিনি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন নিশ্চিতে গতানুগতিক কাজের ধারা পরিবর্তনের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে গতানুগতিক ধারা পরিহার করতে হবে, তাহলেই উন্নয়ন বেরিয়ে আসবে। প্রকল্পের কোথাও সমস্যা সৃষ্টি হলে, সে ক্ষেত্রে বিকল্প সমাধান ভাবতে হবে। সৃজনশীলতার মাধ্যমে সেই সমাধান প্রকল্প সংশ্লিষ্টদেরকেই বের করতে হবে। মনে রাখতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া কাজ এগিয়ে নেওয়া যায় না।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিকুল আরিফসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।


/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম