দূষণবিরোধী অভিযানে ২১ কারখানার সার্ভিস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ০৪:০৩আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৪:০৫

পরিবেশ অধিফতর রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকায় দূষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। অভিযানে ২১টি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদফতরের উপপরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বিহীন ডাইং ও ওয়াশিং কারখানা, ইলেক্ট্রপ্লেটিং ও মোল্ডিংসহ নানা ধরনের তরল বর্জ্য বুড়িগঙ্গায় অপসারণ করায় ২১টি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানাকে জরিমানা করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদফতরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ড. সোহরাব আলী, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম ও কাজী তামজীদ আহমেদসহ উইং-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের