জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে মোটরচালিত অত্যাধুনিক হুইলচেয়ার উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পাওয়া দুই মুক্তিযোদ্ধা হলেন ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কালীপদ দাস ও ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করা লিবিও কির্তনীয়া।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই বীর মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার হস্তান্তর করেন। এসময় দুই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী দুই মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার উপহার দেওয়ার পর তাদের সার্বিক খোঁজ-খবর নেন।








