করোনা নিয়ে ভুল তথ্য সম্পর্কে সতর্ক করলো ইউনিসেফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মার্চ ২০২০, ০৯:০৫আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৯:২৪

ইউনিসেফ জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ) করোনা ভাইরাস প্রতিরোধে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে সতর্ক করেছে। এ নিয়ে সংস্থাটি রবিবার (৮ মার্চ) বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে সংস্থার উপ-নির্বাহী পরিচালক শার্লোট পেট্রি গর্নিৎজকাকে বলেছেন, জনসাধারণের কাছে আমাদের অনুরোধ আপনারা কীভাবে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন সে সম্পর্কে যাচাইকৃত উৎস থেকে সঠিক তথ্য সন্ধান করুন। ইউনিসেফ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), সরকারি স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্বস্ত স্বাস্থ্যসেবা পেশাজীবীদের করোনা ভাইরাস সম্পর্কে জানার সঠিক ও নির্ভরযোগ্য উৎস।
ইউনিসেফের কর্মকর্তা একইসঙ্গে অবিশ্বস্ত বা অযাচাইকৃত উৎস থেকে পাওয়া তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে করে আতঙ্ক, ভয়ভীতি ছড়াতে পারে বা কারও নামে কলঙ্ক রটে যেতে পারে। এর ফলে লোকজন করোনা  থেকে অরক্ষিত বা আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারে।’
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বজুড়ে লোকজন করোন ভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের প্রেক্ষাপটে এ মুহূর্তে প্রয়োজন হলো বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি। তবে করোনা ভাইরাস এবং এ থেকে সুরক্ষার উপায় সম্পর্কে যেসব তথ্য জানছেন ও অপরকে জানাচ্ছেন সেগুলোর মধ্যে কেবল অল্প কিছু তথ্য দরকারি বা নির্ভরযোগ্য।’

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক এবং মূলধারার কিছু মিডিয়ায় প্রচারিত ভুল বার্তায় বলা হয়েছে, আইসক্রিম এবং ঠান্ডা খাবার এড়িয়ে চললে করোনা সংক্রমণের সূত্রপাত রোধে সহায়ক হতে পারে। যা সম্পূর্ণ অসত্য। যারা এ ধরনের মিথ্যাচার করছেন তাদের এটা বন্ধ করা উচিত। ভুল তথ্য প্রচারের সঙ্গে আস্থার অবস্থানে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে চালিয়ে দিয়ে তাতে নির্ভরযোগ্যতার রঙ দেওয়ার অপচেষ্টা বিপজ্জনক ও ভুল।
এতে আরও বলা হয়, ইউনিসেফ করোনা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন এবং টিকটক এর মতো অনলাইন অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। খবর বাসস।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম