জাদুঘর আইনের খসড়ার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ১৪:৫৭আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৫:১৭

মন্ত্রিসভার বৈঠক

বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সোমবার (৯ মার্চ) তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে আইনের অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন,  জাদুঘর পরিচালনা এতদিন করা হচ্ছিল ১৯৮৬ সালের অধ্যাদেশ অনুযায়ী।  প্রস্তাবিত আইনে, ১১ বিষয়ের সংজ্ঞাসহ ২৫টি ধারা আছে। জাদুঘর পরিচালনার জন্য প্রত্নতাত্ত্বিক বোর্ডের গঠন ও কার্যাবলী সুনির্দিষ্ট করা আছে। এতে জাদুঘরের কার্যালয়, দায়িত্ব কার্যাবলী, ক্ষমতা অর্পণ এবং ইংরেজিতে অনুদিত পাঠ সম্পর্কে চারটি নতুন ধারা সংযোজন করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরের জন্য ‘সেকেন্ড অ্যাডেনডাম টু বি প্রটোকল অন ইংল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড বিটুইন দ্য গভরমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভরমেন্ট রিপাবলিক অব ইন্ডিয়া’ এর খসড়ার অনুমোদন করা হয়েছে।

‘রাশান ফেডারেশন সরকারের সঙ্গে স্বাক্ষরের লক্ষ্যে প্রট্রোকল অন দ্য আমেন্ডমেন্ট টু অ্যাগ্রিমেন্ট বিটুইন দ্য গভরমেন্ট অব দ্য রাশিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য গভরমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন কোঅপারেশন কনসার্নিং দ্য কনস্ট্রাকশন অব অ্যা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন দ্য টেরিটোরি অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ সাইন্ড অন টু নভেম্বর ২০১১ ’ এর বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম