করোনা নিয়ে সবার ডাক্তারি করার দরকার নেই: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৭:১৫আপডেট : ১১ মার্চ ২০২০, ১৮:০১

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

করোনা ইস্যুতে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশে আমরা সবাই ডাক্তারি করি। আমি অনুরোধ করবো, সবার ডাক্তারি করার দরকার নেই। আমরা যেনো দায়িত্বশীল ভূমিকা পালন করি।

বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘দেশে একটি যোগ্য প্রতিষ্ঠান আইইডিসিআর রয়েছে। সেখানে বিশেষজ্ঞরা প্রতিদিন ব্রিফিং করছেন। তারা বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরছেন প্রতিদিন। তারা বলে দিচ্ছেন, আমাদের কী কী করণীয়। তাই তাদের পরামর্শ অনুযায়ী নিজেদের এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করি।’

নারীর অধিকার প্রশ্নে ডা. দীপু মনি বলেন, ‘আমি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাই, তখন শুধু নারী হওয়ার কারণে আমার বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার বয়স তখন চল্লিশের কোঠায়, আমার চেয়ে কম বয়সী পুরুষ পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আমার আগে। তা নিয়ে প্রশ্ন উঠেনি। তবে নারীদের উন্নয়নের একটি ভরসার জায়গা বাংলাদেশে রয়েছে। সরকারি চাকরিতে রয়েছেন ২০ শতাংশের বেশি নারী। আওয়ামী লীগে নারী প্রায় ২৬ শতাংশ। আর কোনও রাজনৈতিক দলে এই সংখ্যক নারী নেই।’

দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর সুরে বলতে চাই—নারীদের কেউ দায়ে রাখতে পারবে না। তবে নারীর অধিকার শুধু নারীর অধিকার হিসেবে নয়, মানবাধিকার এবং নারীর অধিকার একইভাবে দেখতে হবে। মানবাধিকারই নারীর অধিকার। নারী ও পুরুষ একসঙ্গে কাজ করলে নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘নেতিবাচক সংবাদ পাঠক খায়, ইতিবাচক সংবাদ খায়—এটা সংবাদ মাধ্যমকে পরিহার করতে হবে। সমাজে নেতিবচাক ইতিবাচক সব রকম ঘটনাই ঘটছে। সবটাই তুলে ধরতে হবে, শুধু নেতিবাচক নয়।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত নারী দিবসের আলোচনা ও ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরী, বর্তমান সহসভাপতি নজরুল কবির, ডি-ক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাদিরা কিরন।   

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম