হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন শুরু ১৮ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৫:১৩আপডেট : ১২ মার্চ ২০২০, ১৫:৫৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি) আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারা দেশে অনুষ্ঠিত হবে হাম ও রুবেলার টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সব শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। যেসব শিশু আগে হাম বা রুবেলা আক্রান্ত হয়েছে তাদেরও এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা নিতে বলা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মন্ত্রী জানান, ক্যাম্পেইন শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সব টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। গ্রাম-শহর সব জায়গায় টিকাদান কেন্দ্র থাকবে।

এই কর্মসূচির আওতায় এক লাখ ৭৩ হাজার ২৮৯টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি বা সমপর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীদের এক ডোজ করে টিকা দেওয়া হবে। ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে টিকা দেওয়া হবে তাদের। ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দুই লাখ ৪৪ হাজার ৪৪৪টি নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে বাকি শিশুদের টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মওলা বকস প্রমুখ। 

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম