৫১ ভারতীয়কে নিয়ে ঢাকা ছেড়ে গেলো ‘মৈত্রী এক্সপ্রেস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১০:৩০আপডেট : ১৪ মার্চ ২০২০, ১০:৪৪

মৈত্রী এক্সপ্রেস আগে থেকেই ১৩৮ জন যাত্রী ভারতে যাওয়ার জন্য ‘মৈত্রী এক্সপ্রেস’ এর টিকিট কেটে রেখেছিলেন। তবে আজ শনিবার (১৪ মার্চ) শুধু ভারতীয়দের ইমিগ্রেশন দেওয়া হয়। ফলে ৫১ জন ভারতীয় নাগরিককে নিয়ে সকালে ঢাকা থেকে ছেড়ে গেছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ভারত কূটনৈতিক, চাকরি ও প্রকল্প সংকান্ত্র বিশেষ কয়েকটি ভিসা ছাড়া সব ভিসা স্থগিত করায় আজই ছিল এই ট্রেনের শেষ ট্রিপ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এসব ভিসা বাতিল করা হইছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম বলেন, ‘আজ শনিবার ৫১ জন ভারতীয় নাগ‌রিককে নিয়ে মৈত্রী এক্সপ্রেস ছে‌ড়ে গে‌ছে। বাংলা‌দেশি‌দের যে‌তে দেয়নি ভারত। একইভা‌বে ভারত থে‌কে শুধু বাংলা‌দেশিরা আসছেন। কোনও ভারতীয় আসছেন না।’

চিকিৎসা, ভ্রমণ, পড়াশোনাসহ বিভিন্ন কারণে ভারতে যাওয়ার কথা থাকলেও যেতে না পারায় অনেকেই ভোগান্তিতে পড়ছেন। এদিকে জাতিসংঘের কর্মকর্তা ও ভারতীয়রা শুধু আজ ইমিগ্রেশন পেয়েছেন। ১৪ মার্চের পরেও যাদের টিকিট ছিল এমন ভারতীয় নাগরিকদেরও আজ যেতে দেওয়া হয়েছে।

যেসব বাংলাদেশি আজ ও পরবর্তী তারিখের টিকিট কেটে ছিলেন, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে। আগামী সোমবার দুপুর থেকে কমলাপুর স্টেশনে টিকিট ফেরত দিয়ে টাকা নেওয়ার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম