রবিবার রাত থেকে ইউরোপে যাতায়াত বন্ধ, আওতামুক্ত ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ২২:২৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ২৩:৩৯

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পাশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে আগামীকাল রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২ টার পর থেকে ইউরোপ ও অস্বাভাবিকভাবে আক্রান্ত দেশগুলো থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী বিমান আসা-যাওয়া বন্ধ ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে এ সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য হবে। পাশাপাশি এই সময়কালে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে সরকার। 

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও কথা বলেন।

করোনা ভাইরাসের বিশেষ পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যেসব দেশ আমাদের দেশ থেকে যাতায়াত বন্ধ করেছে আমরা তাদের জন্য একই ব্যবস্থা নিয়েছি। দেশগুলোর মধ্যে নেপাল, সৌদি, কাতার, কুয়েতসহ অন্যান্য দেশ রয়েছে। আর কেবল যুক্তরাজ্য থেকে যাত্রীরা থেকে আসা যাওয়া করতে পারবেন বলে জানান মন্ত্রী।

/এএসজেড/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম