রমজানে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৭:২৫আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৭:৪৭

রমজানে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ সংসদীয় কমিটির

আসন্ন রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে ও মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার (১৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আব্দুল হাই এবং আঞ্জুম সুলতানা অংশ নেন।

খাদ্য অধিদফতরের ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদ নিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, খাদ্য অধিদফতর পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শূন্য পদে নিয়োগ দেবে। বৈঠকে আরও জানানো হয়, আসন্ন বোরো সংগ্রহ মৌসুমে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম নেওয়া হয়েছে।

বৈঠকে কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি, ২০২০-এর খসড়া সংশোধন, সংযোজন ও পরিমার্জনের জন্য পরামর্শ প্রদান করা হয়।

/ইএইচএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম