করোনা ভাইরাস প্রতিরোধে ভিডিও কনফারেন্সে সার্ক নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৮:২৯আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:০৭

করোনা প্রতিরোধে করণীয় নির্ধারণে সার্ক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: টিভি থেকে)

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন সার্ক নেতারা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় এ বৈঠক শুরু হয়।

এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাফর মির্জা।

করোনা প্রতিরোধ নিয়ে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন নেপালের প্রধানমন্ত্রী। ইনসেটে সার্কভুক্ত অপর দেশগুলোর নেতারা। (ছবি: টিভি থেকে)

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কের নেতারা এ ভাইরাস রোধে করণীয় নিয়ে মতামত তুলে ধরছেন। পাশাপাশি তাদের গৃহীত পদক্ষেপও তুলে ধরছেন।

এ কনফারেন্সে করোনা ভাইরাস নিয়ে গবেষণার জন্য ১০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম