জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সার্ক দেশগুলোর জন্য সংস্থা স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৯:৩৫আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৯:৫২

টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: বিটিভি) করোনা ভাইরাস এবং এই ধরনের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি সংস্থা স্থাপনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৫ মার্চ) সার্কভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রীদের এক টেলিকনফারেন্সে তিনি এ প্রস্তাব দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই টেলিকনফারেন্স আয়োজিত হয়।

শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার জন্য একটি ইনস্টিটিউট স্থাপন করা যেতে পারে। যদি সদস্য দেশগুলো রাজি থাকে তবে বাংলাদেশ এই সংস্থা স্থাপনে প্রস্তুত।’

বর্তমান সময়কে অত্যন্ত সংকটাপন্ন অভিহিত করে শেখ হাসিনা বলেন, এ ধরনের সমস্যা মোকাবিলায় আমাদের একে অপরকে সহায়তা করতে হবে এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি কৌশল প্রণয়ন করা জরুরি। তিনি বলেন, ‘সমষ্টিগতভাবে আমাদের সক্ষমতা, বিশেষজ্ঞ মতামতসহ অন্যান্য বিষয়ে সবচেয়ে ভালো প্র্যাকটিসগুলো আদান-প্রদান করা যেতে পারে।’ এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে টেলিকনফারেন্সের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা তথ্য আদান-প্রদান করার জন্য তৈরি।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, আমরা সব ধরনের বন্দর ব্যবহারে সতর্ক আছি। শুধু করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া রাজশাহীতে আরেকটি হাসপাতাল আছে, যেখানে শুধু করোনা ভাইরাস রোগের চিকিৎসা হবে। এছাড়া, প্রতিটি জেলায় হাসপাতালগুলোতে একটি ইউনিট রাখা হয়েছে। প্রয়োজন হলে মেকশিফট হাসপাতাল তৈরি সম্ভব বলে তিনি জানান।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম