এবার ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশি

শেখ শাহরিয়ার জামান
১৭ মার্চ ২০২০, ১৯:৪৮আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:৫২

এবার ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশি

ইতালির পরে এবার ফ্রান্সে দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুজনের অবস্থাই স্থিতিশীল। তাদের মধ্যে একজন হাসপাতালে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) কাজি ইমতিয়াজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ দিন আগে তাদের করোনা ভাইরাস ধরা পড়ে। ব্যক্তিগত তথ্য অধিকারের কারণে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।’

এর আগে ইতালিতে একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মিলানে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

গোটা ফ্রান্সে জরুরি অবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে কাজি ইমতিয়াজ বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা থেকে আগামী ১৫ দিনের জন্য জনগণের চলাচল সীমিত করা হয়েছে। শুধু খাবার দোকান ও সুপার মার্কেট খোলা আছে।’ তিনি জানান, ‘আমরা হটলাইন, ইমেইল ও মেসেঞ্জারের মাধ্যমে এখানকার বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা কোনও সমস্যার কথা জানালে আমরা সহায়তার চেষ্টা করছি। এছাড়া আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তাদের তথ্য সরবরাহ করছি।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সবাইকে বলছি, তারা যেন স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলেন। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া যেন চলাচল না করেন।’ বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কনস্যুলার সেবা সীমিত করা হয়েছে। সরাসরি বাংলাদেশ মিশনে না এসে তারা যাতে সেবা পান সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, ‘এখন ফ্রান্সে কেউ যদি বাসা থেকে বের হতে চায় তবে একটি ফর্ম পূরণ করে তাদের যৌক্তিক কারণ দর্শাতে হবে। চলাচলের সময় সেটি সঙ্গে রাখতে হবে। সে কারণে লোকজনের চলাচল অত্যন্ত সীমিত।’ এখানকার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ফরাসী নাগরিকরা দেশে ফেরত আসতে চাইলে তারা ফেরত আসতে পারছেন বলে তিনি জানান।
মিশনে কর্মরত সবাই ভালো আছেন জানিয়ে কাজি ইমতিয়াজ বলেন, ‘আমরা সাবধানে আছি, সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি।’ করোনা ভাইরাসের কারণে মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বড় আকারে করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ছোট পরিসরে মিশনের মধ্যে অনুষ্ঠান হয়েছে।’

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম