বঙ্গবন্ধুকে নিয়ে শেখ রেহানার কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২০, ০৪:৩৩আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৪:৪৯

বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের ছবির সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা (ছবিটি স্ক্রিনশট থেকে নেওয়া) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘বাবা’ শিরোনামে একটি কবিতা লিখেছেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। কবিতাটি বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আবৃত্তি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য কবিতাটি মুদ্রিত করা হলো:

বাবা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে

শুভেচ্ছা জানানো ছিল

আমার সবচেয়ে আনন্দ।

আর কখনও পাবো না এই সুখ

আর কখনও বলতে পারবো না

শুভ জন্মদিন।

কেনো এমন হলো?

কে দেবে আমার প্রশ্নের উত্তর?

কোথায় পাবো তোমায়?

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাকো

আকাশের দিকে তাকিয়ে বলবো

শুভ জন্মদিন।

তুমি কি মিটিমিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে

ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো–

শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনবো কি

তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ

নীল আকাশে লুকোচুরি খেলে

তুমি কি ওখানে?

তাকিয়ে বলবো

শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে

ওখানেও কি তুমি?

আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়

তোমাকে খুঁজবো, ডাকবো– বাবা...

যে প্রতিধ্বনি হবে

ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।

/এমএএ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি