বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়া মাহফিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০২০, ০৮:০৯আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৮:৩০

দোয়া মাহফিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে  মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে দোয়া মাহফিলের আয়োজন করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে ১৫ আগস্টের কালরাতে শাহাদৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ অন্যান্য দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনা করা হয়।

এছাড়া, দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহ্’র বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বিশ্বের সবাইকে নিরাপদ রাখতে মহান আল্লাহ’র রহমত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বঙ্গভবনের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন। বাসস

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী