বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নিলে সরকার অর্থায়ন করবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ০০:০১আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৫৬

সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম ‍মুস্তফা কামাল করোনাভাইরাস নিয়ন্ত্রণ বা আক্রান্তদের চিকিৎসায় যত টাকা প্রয়োজন হবে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় যদি প্রয়োজন মনে করে তাহলে চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নিতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগ নিলে তা বাস্তবায়নে সরকার অর্থায়ন করবে।’

বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় যেন তাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারে এবং সেই কাজগুলো যাতে প্রয়োজনের তুলনায় কোনোভাবে পিছিয়ে না থাকে সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অর্থায়ন করবো।’
অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ টাকা দিলে আমরাও পাবো। অন্যরাও দেবে।’ কোনও আন্তর্জাতিক মহল থেকে সাহায্য-সহযোগিতা পেলে অবহিত করা হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘যে ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে, আমরা তা থেকে মুক্ত আছি বলতে পারবো না। কীভাবে করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে পারি সে ব্যাপারে সবার সজাগ থাকতে হবে।’

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম