করোনা পরীক্ষার কিট উৎপাদনের অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৪:৩৯আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৫:০৮

গণস্বাস্থ্য কেন্দ্র (ছবি: সাভার প্রতিনিধি) করোনা ভাইরাস পরীক্ষার কিট উৎপাদনের অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কিট বাজারজাত করা হতে পারে বলে জানান তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকারের ওষুধ প্রশাসন করোনা ভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দিয়েছে। এই কিট তৈরির কাঁচামাল আসবে ইংল্যান্ড থেকে। কাঁচামাল আসলে এক সপ্তাহের মধ্যে আমরা প্রোডাকশনে যেতে পারবো। দুই সপ্তাহের মধ্যে এটা বাজারে আসতে পারে। প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করা হবে। ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে। প্রতিটি কিটের দাম হতে পারে ২০০ টাকার মতো। তবে এই কিট সরকারের কাছে বিক্রি করা হবে, জনসাধারণের কাছে নয়।’

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের গবেষক দল ফেব্রুয়ারি থেকে এই কিটের ডিজাইন এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। এ প্রযুক্তির ব্যাপারে পুরো গবেষক দলের সরাসরি কাজ করার অভিজ্ঞতা আছে। এর আগে ২০০৩ সালে র‍্যাপিড ডট ব্লট সার্স পিওসি কিট তৈরি দলের সদস্য ছিলেন ড. বিজন কুমার শীল। ওই কিটটি সিঙ্গাপুরে পেটেন্ট করা হয়েছিল। এবার করোনার কিট তৈরির জন্য গঠিত গবেষক দলকে নেতৃত্ব দিচ্ছেন বিজন কুমার।

তারা আরও জানায়, পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নিজেদের প্রয়োজনে দ্রুত করোনা ভাইরাসের কিট তৈরি করেছে। কোভিড-১৯ মোকাবিলায় রোগ শনাক্তের জন্য বাংলাদেশে আবিষ্কৃত রোগ নির্ণয় প্রক্রিয়ার জন্য নতুন পথ তৈরি করে দেওয়াটা খুব জরুরি বলে মনে করে গণস্বাস্থ্য।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭। এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। 

/এইচইউআর/ইউআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম