ইউরোপের দেশগুলোকে হাসপাতাল সামগ্রী বাংলাদেশে বানানোর প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ২৩:৩৬আপডেট : ২২ মার্চ ২০২০, ২৩:৪৩

পররাষ্ট্র মন্ত্রণালয় হাসপাতালে ব্যবহৃত ব্যক্তিগত নিরাপত্তা পোশাক, হাতমোজাসহ নানা ধরনের সামগ্রী বাংলাদেশ থেকে তৈরি করে নিতে ইউরোপীয় দেশগুলোকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।



























মাসুদ বিন মোমেন বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে থাকতে পারে না। আমরা চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে চাই। আমাদের তৈরি পোশাক শিল্প কাটিং ও মেকিংয়ে দক্ষ এবং বর্তমান পরিস্থিতিতে যে ধরনের পোশাকের চাহিদা আছে সেগুলো তারা বাংলাদেশ থেকে নিতে পারে।’
তিনি বলেন, ‘আমি তাদের অনুরোধ করেছি ব্রাসেলস বা একক কোনও দেশের যদি কোনও ধরনের ইনোভেটিভ চিন্তা থাকে তবে তারা সেটি আমাদের জানাতে পারে।’
বৈঠকে করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘তারা আমাদের কাছে জানতে চেয়েছেন, ইউরোপীয়রা দেশত্যাগ করতে চাইলে কীভাবে করবেন। আমরা বলেছি, এখনও লন্ডন, থাইল্যান্ড, হংকং রুট খোলা আছে এবং যে কেউ ওই দেশগুলোর মাধ্যমে দেশত্যাগ করতে পারেন।’
চার্টার প্লেনের মাধ্যমেও দেশ ত্যাগ করা সম্ভব বলে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘দেশের ভেতরে আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি।’ 

উল্লেখ্য, ইউরোপের বিখ্যাত কোম্পানি এইচএনএম চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষা পোশাক বাংলাদেশ থেকে তৈরি করে নিচ্ছে।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম