৬ ঘণ্টা মার্কেট খোলা থাকবে ফরিদপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৩:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৩:৫৪

 

ফরিদপুর

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কিছু বিধি নিষেধ আরোপ করেছে ফরিদপুর জেলা প্রশাসন। জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে খাদ্যদ্রব্যের পাইকারি বাজার/মার্কেট দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার (২৩ মার্চ) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার।

ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসমাগম পরিহার করার লক্ষ্যে বিধি-নিষেধসমূহ সবাইকেকে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এর মধ্যে আছে- সাপ্তাহিক সব হাট (পশুর হাটসহ), আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল, ভ্রাম্যমাণ ফাস্ট ফুড, স্ট্রিট ফুড ও চা-এর দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সব কিছু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। খাদ্য সামগ্রী, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট (মাছ-মাংসের দোকানসহ), কাঁচাবাজার, খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। তবে এসব স্থানে কেনাকাটার সময় নিরাপদ দূরত্ব (১ মিটার) বজায় রাখতে হবে। বিদেশফেরতদের ১৪  দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনার কোনও কোনও উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা/ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুরের বড় বাজারগুলো অনুমতি সাপেক্ষে খুলতে পারবে। অন্য সময় বন্ধ থাকবে। তবে জনস্বার্থে এই সময় বাড়ানো হতে পারে। বর্তমানে ফরিদপুরে ১০২৪ জন হোম কোয়ারেন্টাইন আছে বলে জানান তিনি।

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম