‘গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নেবেন মালিকরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৮:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:৪৬

তৈরি পোশাক খাত

তৈরি পোশাক কারাখান বন্ধ করার বিষয়ে মালিকরাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। মঙ্গলবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রেস ব্রিফিংয়ের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

তৈরি পোশাক কারখানা খোলা থাকবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘আমাদের স্বাস্থ্য প্রফেশনালস যারা আছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে। গার্মেন্ট-এ যারা কাজ করেন তাদের সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে একাটা জিনিস আছে, কেউ যদি ইনফেক্টেড হয়, তাহলে সে আর অন্য ফ্যাক্টরিতে যাচ্ছে না। ধরেন ৫-৬ জন ইনফেক্টেড হয়ে যদি ছুটিতে যায় তাহলে ছড়ানোর সম্ভাবনা বেশি। গার্মেন্ট মালিকরা স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা রেখেছেন। গ্লাভস ও মাস্ক ব্যবহার করেই কর্মীরা কাজ করে যাচ্ছেন। মালিকরা সিদ্ধান্ত নেবেন তারা কী করবেন।’

গার্মেন্টস বন্ধ করতে বাধ্যবাধকতা রয়েছে কিনা জানতে চাইলে মুখ্য সচিব বলেন, ‘গার্মেন্টস কর্মীদের আমরা পিপিই ও মাস্ক তৈরির কাজে ব্যবহার করছি। তারা আমাদের প্রচুর সহায়তা করছে। গতকাল (রবিবার) চট্টগ্রাম থেকে ১০ হাজার মাস্ক নিয়েছি। আরও ৯০ হাজার পাচ্ছি। এভাবে বিভিন্ন এলাকা থেকে আমরা নিচ্ছি।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম