করোনাভাইরাস: বাংলাদেশের কাছে মেডিক্যাল ইক্যুপমেন্ট চেয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ২২:২৫আপডেট : ২৫ মার্চ ২০২০, ০০:৪১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ করোনাভাইরাস সংক্রান্ত মেডিক্যাল ইকুইপমেন্ট সরবরাহের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৪ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে মেডিক্যাল ইকুইপমেন্টের চাহিদা অনেক বেড়েছে। কয়েকটি দেশ ওইসব মেডিক্যাল ইকুইপমেন্ট দেওয়ার জন্য আমাদের অনুরোধ করেছে। এমনকি স্বয়ং যুক্তরাষ্ট্র তাদের দেশে পাঠানোর জন্য অনুরোধ করেছে।’

ওইসব দেশের অনুরোধ বাংলাদেশের ব্যবসায়ী মহল বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, ‘সৌভাগ্যের বিষয় এই যে আমাদের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এগুলি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।’

এদিকে ২৬ মার্চ চীন সরকার তাদের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও ১ হাজার থার্মোমিটার এবং এর দুইদিন পর ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে বলে মন্ত্রী জানান।

বাণিজ্যে প্রভাব

করোনাভাইরাসের কারণে বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সঙ্গে বাণিজ্যে বড় ধরনের আঘাত এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিজিএমইএর তথ্য মতে দুই বিলিয়ন ডলারের রফতানি থেমে গেছে এবং কয়েক লাখ শ্রমিকের বেকার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া করোনাভাইরাসের কারণে আমাদের রেমিট্যান্স বাধাগ্রস্ত হতে পারে।’

এসব বিষয় বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ৭৭কে অবহিত করেছে যাতে করে এ বিশেষ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইতোমধ্যে আমরা বিভিন্ন মিশন প্রধানদের এবং যেসব দেশে আমাদের প্রবাসী রয়েছেন ওইসব দেশের সরকারকে বিশেষভাবে বিষয়টি দেখভাল করার জন্য অনুরোধ করেছি।’ 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম