যে কোনও মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১২:৪৪আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৪:৪৩

ওবায়দুল কাদের আনুষ্ঠানিকতা শেষ হলে যে কোনও মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী তার প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে। আশা করি, বিএনপি করোনা মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে।’

কাদের বলেন, ‘বেগম জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তারা আবেদন করেছেন। ইচ্ছে করলে পরিবার আরও আগেই আবেদন করতে পারতেন। বেগম জিয়া যে কোনও মুহূর্তে ছাড়া পেতে পারেন। কিছু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। আনুষ্ঠানিকতা পূরণ হলে তিনি মুক্তি পাবেন।’

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম