যুক্তরাষ্ট্রের পর আরও কয়েকটি দেশ সুরক্ষা সামগ্রী চাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২০:০২আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:১০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের পর আরও কয়েকটি দেশ আমাদের কাছে সুরক্ষা সামগ্রী চাচ্ছে। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কাছ থেকে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার চীন থেকে ১০ হাজার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ১০ হাজার টেস্টিং কিট, এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসবে। আরও দুদিন পর ২৯ মার্চ সে দেশ থেকে ৩০ হাজার এন-৯৫ মাস্ক আসবে। বুধবার (২৫ মার্চ) সকালে ভারত সরকার আমাদের এন-৯৫ মাস্ক দিয়েছে। এছাড়া আরও অনেক দেশ আমাদের জন্য এ বিষয়ে উৎসাহ দেখিয়েছে।’

তিনি বলেন, ‘আজকে বেসরকারি খাত যেভাবে এগিয়ে এসেছে, সেটা আমাদের বড় সক্ষমতা বলা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন- শ্রীলঙ্কা, ইরান, যুক্তরাষ্ট্র, ভুটান, নেপাল, সবাই আমাদের কাছে রিকোয়েস্ট করেছে ইকুইপমেন্টের জন্য। কারণ, তাদের দেশে এসব জিনিসের অভাব আছে। এই ক্রাইসিসের সময় আমরা সাপ্লাই করতে পারবো কিনা সেটা তারা জানতে চেয়েছে। আমাদের এখানে বিভিন্ন ব্যবসায়ী বলেছেন আমরা এগুলো সাপ্লাই করতে পারবো। ইতোমধ্যে প্রতিদিন প্রায় ৬ লাখের মতো মাস্ক তৈরি হচ্ছে। আগে ১২ হাজার পিপিই তৈরি হতো, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিদিন ৫ লাখ পিপিই তৈরি হবে। এই যে সক্ষমতা বাড়ানো, আর স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার মনোভাব— এটি একটি নতুনত্ব। এ জন্যই যুক্তরাষ্ট্রের মতো দেশ আমাদের কাছে সুরক্ষা সামগ্রী চাচ্ছে এবং আমরা তাদের দেবো।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি খুব আনন্দিত। কারণ, আমরা বিজয়ের জাতি। আমরা ঝড়ঝাপ্টা, সাইক্লোন অত্যন্ত সফলতার সঙ্গে ম্যানেজ করেছি।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম