সন্ধ্যায় চীন থেকে সুরক্ষা সামগ্রী আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৬:০০আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:৩৫

চীন থেকে আসছে সুরক্ষা সামগ্রী করোনাভাইরাস শনাক্তে চীন থেকে কিট, পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ইনফ্রারেড থার্মোমিটার বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে। চীন সরকার তাদের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও ১ হাজার থার্মোমিটার সন্ধ্যায় হস্তান্তর করবে। ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট, পিপিই ও থার্মোমিটার বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হবে।

এর আগে চীন দূতাবাস থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, ‘চীন থেকে দ্বিতীয় ধাপে আসা করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রীর সরবরাহ কিট গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত লি জিমিং আজ সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।’

ঢাকার চীন দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান জানান, করোনাভাইরাস মোকাবিলায় শনাক্তকরণ কিটসহ স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে বিশেষ বিমানটি বৃস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে পৌঁছাবে। রাষ্ট্রদূত নিজে উপস্থিত হয়ে এই উপকরণ গ্রহণ করবেন।

উল্লেখ্য, চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

/এসও/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম