সুরক্ষা নিশ্চিত না হয়ে জুমার নামাজ মসজিদে নয়: ইফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ০৯:৩৮আপডেট : ২৭ মার্চ ২০২০, ১০:২২

ইসলামিক ফাউন্ডেশন

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে জুমাসহ অন্যান্য নামাজের জন্য মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। মঙ্গলবার ( ২৪ মার্চ) দেশের প্রখ্যাত আলেমদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় ইফা। আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজকে কেন্দ্র করে আবারও একই আহ্বান জানিয়েছে ইফা।
আলেমরা পরামর্শ দিয়েছেন, করোনার সংক্রমণ রোধে জরুরি পদক্ষেপ হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখা। মসজিদ বন্ধ থাকবে না, তবে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে আসা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনার বিস্তার রোধে মুসলমানদের ঘরেই নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন। অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি। বুধবার (২৫ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

মসজিদে নামাজ সীমিত করার প্রক্রিয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জের ভূমিপল্লী আবাসন জামে মসজিদের খতিব আহমাদুল্লাহ বলেন,  ‘সীমিত পরিসরে মসজিদে জামাত চলবে। সীমিত পরিসরের ব্যাখ্যাটা হলো এই যে, মসজিদের যারা স্টাফ (খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম) আছেন, যেভাবে সৌদি আরবের মক্কা মদিনায় নামাজ  চলছে তারা সেভাবে জামাতে নামাজ আদায় করবেন। মসজিদে বন্ধ থাকবে না, মসজিদে আজান হবে, নামাজের আনুষ্ঠানিকতা চলবে। আমরা কে সুস্থ কে অসুস্থ এটা বোঝার কোনও উপায় নেই।  যেহেতু আমাদের সুস্থতা অসুস্থতা বোঝার কোনও উপায় নেই, অতএব আমরা বাসা-বাড়িতে নামাজ পড়বো। মসজিদের স্টাফরা জামাতে নামজ পড়বেন।  মূলকথা যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থতা নিয়ে নিশ্চিত নন, সেক্ষত্রে মসজিদে না  এসে বাসায় নামাজ পড়বেন। বিশেষ করে বৃদ্ধ, যারা রোগ আক্রান্ত, হাঁচি, কাশি, জ্বর আছে তারা  কোনোভাবেই মসজিদে আসবেন না। মানুষকে গণহারে মসজিদে আসার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।’

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের  আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে সেই বৈঠকে পরামর্শ দিতে এসেছিলেন আল হাইআতুল উলয়ালিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মারকাযুত দাওয়ার শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মীযানুর রহমান সাঈদ, মিরপুরের  জামেয়া ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল কাফীলুদ্দীন সরকার সালেহী, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক আল  আযহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ওজামেয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাহফুজুল হক, ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, মহাখালি হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নজরুল ইসলাম আল মারুফ, নারায়ণগঞ্জ ভূমিপল্লী আবাসন জামে মসজিদের খতিব আহমাদুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান,  ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, তেজগাওঁ জামেয়া ইসলামিয়ার মাওলানা মুশতাক আহমদ, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, ইফার  মুহাদ্দিস মুফতি ওয়ালিয়ুর রহমানখান, মোফাসসির মাওলানা ড. আবু ছালেহ পাটোয়ারী।

 

 

 

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি