আমরা বাংলাদেশের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো: চীনা দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ২১:৪৪আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪৯

চীন ও বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ আছে এবং পরিস্থিতি ভালো হলেই চীনের সহায়তায় সম্পাদিত প্রকল্পের কাজ শুরু হবে। সোমবার চীনা দূতাবাস এক খোলা চিঠিতে একথা জানিয়েছে। চিঠিতে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশে সঙ্গে আছে চীন। এই সময়ে এবং পরবর্তীতে প্রকল্পে নিয়োজিত সব বাংলাদেশি কর্মীদের চাকরিও ঠিক থাকবে এবং পরিস্থিতি উন্নতি হলে কাজ শুরু হবে।’

শুধু প্রকল্প সহায়তার ক্ষেত্রে নয় বাংলাদেশের বাজার ও কারখানা সচল রেখে মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাপ্লাই চেন ঠিক রাখার জন্য চীন সহায়তা করবে এবং চীনের বিমান কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ওই চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত চীন ৪০,৫০০ টেস্ট কিট, ১৫ হাজার এন-৯৫ মাস্ক, ৩ লাখ মেডিক্যাল মাস্ক, ১০ হাজার প্রোটেকটিভ গাউন এবং ১ হাজার থার্মোমিটার বাংলাদেশকে দিয়েছে, ভবিষ্যতে আরও দেবে। বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চীনের দূতাবাস ওই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছে।

চিঠিতে বলা হয়, এটা সবার বোঝা উচিৎ করোনাভাইরাসের প্রভাব সাময়িক। এই ক্ষতি কাঠিয়ে উঠা সম্ভব এবং পরিস্থিতি উন্নয়নের জন্য চীন সরকার ও সবার সঙ্গে কাজ করবে যাতে করে এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠা যায় এবং দুদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি হয়।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম